ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ২, আহত ১

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ২, আহত ১

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ০৯:০০

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে বজ্রপাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- রানীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে রনি (১০) ও আবুল কালামের ছেলে আলিম (২০)। গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রউফ (২৫)।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তারা তিনজন মাছ ধরতে গ্রামের একটি বিলে নেমেছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে রনি ও আলিম ঘটনাস্থলেই মারা যায় এবং রউফ গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading