রংপুরে ৮ ঘণ্টার বৃষ্টিতে ৪০ হাজার মানুষ পানিবন্দি!

রংপুরে ৮ ঘণ্টার বৃষ্টিতে ৪০ হাজার মানুষ পানিবন্দি!

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১২:২১

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া মুষল ধারের বৃষ্টিতে রংপুর নগরীর বেশিরভাগ এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৮ঘণ্টায় ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর নিচু এলাকার বেশির ভাগ রাস্তা ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে। নগরীর বাবু খাঁ ও কামার পাড়া , জুম্ম্পাড়া, কেরানী পাড়া , আলমনগর , হনুমান তলা, মুন্সিপাড়া, গনেশপুর, বাবুখা, কামারপাড়া, বাস টার্মিনাল, নগরীর শালবন, মিস্ত্রিপাড়া, কামাল কাছনা মাহিগজ্ঞ, কলাবাড়ি দর্শনা, মর্ডান মোড়, মুলাটোল মেডিক্যাল পাকার মাথা জলকর নিউ জুম্মাপাড়া, খটখটিয়াসহ অন্তত ৫০টি মহল্লার প্রধান সড়কসহ বাড়ি-ঘর তলিয়ে গেছে এবং আশে পাশের নিচু এলাকার বাড়িতে পানি প্রবেশ করায় হাজার হাজার পরিবার বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। রাত থেকে অবিরাম বৃষ্টিতে বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

বৃষ্টিতে শ্যামা সুন্দরী খাল তলিয়ে যাওয়ায় বাড়ি ঘরে পানি ঢুকেছে। এলাকাবাসী জানিয়েছে, ‘৮৮ সালের বন্যার পর এমন অবস্থা তারা দেখেনি ।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া বিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি এভাবে চললে নগরীর বেশির ভাগ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading