রিং শাইনের কারখানা বন্ধ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৪:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোম্পানিটির কারখানা এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবের কারণে বিদেশি ক্রেতাদের কাছ থেকে ক্রমবর্ধমান আদেশ এবং আমদানিকৃত কাঁচামালের অভাবজনিত কারণে কোম্পানিটির কারখানা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
আগামী ২৬ অক্টোবর যথারীতি কারখানাটি পুনরায় খোলা হবেও বলে ডিএসইকে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে বলেও জানা গেছে।

