দেশে করোনায় মৃত অর্ধেকের বেশি ষাটোর্ধ্ব বয়সী
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৭
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা যাওয়াদের মধ্যে অর্ধেকের বেশি ষাটোর্ধ্ব বয়সী বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বয়স বিবেচনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ০ থেকে ১০ বছর বয়সী ২৪ জন, ০.৪৭ শতাংশ। ১১ থেকে ২০ বছর বয়সী ৪২ জন, ০.৮১ শতাংশ। ২১ থেকে ৩০ বছর বয়সী ১১৮ জন, ২.২৯ শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৯৬ জন, ৫.৭৪ শতাংশ। ৪১ থেকে ৫০ বছর বয়সী ৬৬৯ জন, ১২.৯৬ শতাংশ। ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ৩৯৫ জন, ২৭.০৩ শতাংশ এবং ষাটোর্ধ্ব দুই হাজার ৬১৭ জন, ৫০. ৭১ শতাংশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৮১ শতাংশ।
এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৯৯৬ জন বা ৭৭.৪৩ শতাংশ এবং নারী ১ হাজার ১৬৫ জন বা ২২.৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
এদিকে, দেশে করোনা থেকে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৯১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৫.৩১ শতাংশ।

