বরিশালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সর্ববৃহৎ ম্যুরাল উন্মোচন

বরিশালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সর্ববৃহৎ ম্যুরাল উন্মোচন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

এ ম্যুরালটি দেশের সর্ববৃহৎ বলে দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এদিন সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ম্যুরালটি উন্মোচন করেন সিটি মেয়র।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের অর্থায়নে এই মাসের প্রথম দিকে ম্যুরাল নির্মাণের কাজ শুরু হয়।

এ বিষয়ে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের সর্ববৃহৎ এই ম্যুরাল উন্মোচন করা হয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading