করোনায় বিটিভির সাবেক মহাপরিচালকের মৃত্যু

করোনায় বিটিভির সাবেক মহাপরিচালকের মৃত্যু

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১২:০৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, বিটিভির সাবেক মহাপরিচালক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ড. মো. ওয়াজেদ আলী খান (৭২)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালযয়ে (বিএমএসইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন।

করোনায় আক্রান্ত হয়ে তার স্ত্রী রেহেনা বেগমও বিএমএসইউতে চিকিৎসাধীন।

ড. ওয়াজেদ আলী খানের ভাই ও মির্জাপুর এসকে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মো. লিয়াকত আলী খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ড. মো. ওয়াজেদ আলী খান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া খানপাড়া গ্রামের মৃত মো. আজমত আলী খানের ছেলে।

তিনি চাকরি জীবনে বিটিভির মহাপরিচালক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসির সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading