চাঁদপুরে নিজের মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার

চাঁদপুরে নিজের মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৮

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মনিরকে গ্রেফতার করা হয়।

একাধিকবার শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনির স্ত্রী, ২ ছেলে ও ১৪ বছরের এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকতো। লকডাউনের কারণে তারা গ্রামের বাড়িতে চলে আসে। ২২ সেপ্টেম্বর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধর্ষণ করে সে। এসময় মেয়েকে ভয় দেখিয়ে ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয়। ২৫ সেপ্টেম্বর মেয়েকে নিয়ে মা যায় ঢাকায়। এরপর মেয়ে তার মাকে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে মেয়েকে নিয়ে মা দ্রুত ঢাকা থেকে এলাকায় আসে এবং থানায় ধর্ষণ মামলা করেন।

ভিকটিমের মা বলেন, ‘মনির মেয়েকে বিয়ে দেবে না বলেও হুমকি দেয়। মেয়ে বাবার ভয়ে চুপ ছিল। আমি বাড়িতে না থাকায় বিষয়টি খুলে বলার সাহস পায়নি।’

এ ব্যাপারে এলাকাবাসী জানান, মনির এলাকায় মাদক ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত। তারা মনিরের ফাঁসি চায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, ‘আমরা ভিকটিমের মায়ের অভিযোগ এবং সার্বিক বিষয় যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে মামলা নিয়েছি। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন মনির তার মেয়েকে মোলেস্ট করতো। পরে তাকে ধর্ষণ করা হয়। ভিকটিম তার বাবার সামনেও ধর্ষণের কথা বলেছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading