আগামী সপ্তাহে জানা যাবে এইচএসসির তারিখ

আগামী সপ্তাহে জানা যাবে এইচএসসির তারিখ

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১১

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’ সেই তারিখ ঘোষণা করা হবে । শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, “আমি আশা করছি আগামী সপ্তাহে সুনির্দষ্টভাবে পরিপূর্ণ পরিকল্পনা (এইচএসসি) তারিখসহ ঘোষণা করতে পারব।

এইচএসসি পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। সেই ছুটি আরও এক দফা বাড়ানো হচ্ছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন। আগামিকাল বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

মহামারীর কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে।

তবে চারটি শর্ত দিয়ে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading