বগুড়ায় শাবি ছাত্রীর আত্মহত্যা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৪৫
বগুড়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী বৃহস্পতিবার (০১ অক্টোবর) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
মৃত আছিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির নিজ এলাকায় প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জের ধরেই বৃহস্পতিবার ফজরের নামাজের আগে ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এর আগে চলতি বছরের ০৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী তোরাবি বিনতে হক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

