যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাসের চাপায় একজনের মৃত্যু

যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাসের চাপায় একজনের মৃত্যু

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:৩৫

ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় মাহমুদুন্নবী চৌধুরী (৫১) নামে একজন নিহত হয়েছেন। জানা গেছে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে ফ্লাইওভারের যাত্রাবাড়ী টোল প্লাজার কাছে দুর্ঘটনায় মাহমুদুন্নবীর মৃত্যু ঘটে বলে গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া জানিয়েছেন। সাবেক এই ছাত্রলীগের নেতার বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। গত সংসদ নির্বাচনে তিনি ফুলবাড়ী-পার্বতীপুর আসন থেকে দলের মনোনয়ন চেয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, “সে সময় বৃষ্টি হচ্ছিল। একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়, এতে তিনি ছিটকে ওই বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যান। মাহমুদুন্নবীর লাশ ময়নাতদন্ত ছাড়াই নিতে তার পরিবার আবেদন করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা সাজু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading