৪ অক্টোবর অনলাইনে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস

৪ অক্টোবর অনলাইনে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:২৯

চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস ৪ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন্ত-শিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি এ বিষয়ে একটি আদেশ জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ১৬ মার্চ বন্ধ হয়ে যায়। পরে কয়েক দফায় বন্ধের সময় বাড়ানো হয় এবং সর্বশেষ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সরকার এক সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার তথ্য জানিয়েছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading