সঠিক সময়ে ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা নিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

সঠিক সময়ে ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা নিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:০১

সঠিক সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা চাই কোভিড-১৯ থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ব মুক্তি পাক। সে জন্য ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি; যাতে সঠিক সময়ে আমরা ভ্যাকসিন পাই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় আমরা অন্যান্য কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সকল কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাচ্ছি। গত সাত মাস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দিনরাত কাজ করেছে এবং মাঠ পর্যায়ের সকল ব্যক্তিরা কাজ করে গেছেন। ফলে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের দেশে মৃত্যুর হার অনেক দেশের তুলনায় কম এবং সংক্রমণের হারও কমে এসেছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading