আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন ধোনি

আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন ধোনি

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:০৪

মহেন্দ্র সিংহ ধোনির মুকুটে জুড়তে চলেছে আরও এক পালক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন তিনি।এখনও পর্যন্ত আইপিএলে এমএসডি খেলেছেন ১৯৩ ম্যাচ। সমসংখ্যক ম্যাচ খেলেছেন সুরেশ রায়নাও। কিন্তু, এ বারের আইপিএলে রায়না নেই। ফলে, আজ শুক্রবার (২ অক্টোবর) দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রায়নাকে টপকে গিয়ে আইপিএলে ১৯৪তম ম্যাচ খেলতে নামছেন ধোনি। চেন্নাই সুপার কিংস যদি প্লে-অফের টিকিট পায়, তবে এই মরসুমে ধোনিকে কেউ টপকে যেতে পারবেন না।

এখন ধোনির ঠিক পিছনেই রয়েছেন রোহিত শর্মা। আইপিএলে তিনি খেলেছেন ১৯২ ম্যাচ। যদি এ বারের আইপিএলে ধোনির দল প্লে-অফে উঠতে না পারে এবং রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে ওঠে, তা হলে রোহিতের সামনে সুযোগ আসতে পারে ধোনিকে টপকে যাওয়ার।

চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সুরেশ রায়নার দখলে। তিনি খেলেছেন ১৬৪ ম্যাচ। ধোনি আজ শুক্রবারই স্পর্শ করতে চলেছেন তাঁকে। যেহেতু রায়না এ বারের আইপিএলে খেলছেন না, তাই রায়নাকে টপকে এই রেকর্ড ধোনিরই হতে চলেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading