জেমি ফক্স আবারও ভিলেন

জেমি ফক্স আবারও ভিলেন

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:৫২

দি অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু ছবিতে ‘ইলেক্ট্রো’ চরিত্রে অভিনয় করেছিলেন ফক্স। জনপ্রিয় কমিক চরিত্র ‘স্পাইডার-ম্যান’ নিয়ে মার্ভেল স্টুডিও বেশ কয়েকটি সিরিজ চলচ্চিত্র তৈরি করেছে।

এই সময়ের টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’ সিরিজের আগে অ্যান্ড্রু গারফিল্ডের ‘দি অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ ছবির দ্বিতীয় পর্বে প্রধান খলনায়ক ‘ইলেক্ট্রো’র ভূমিকায় অভিনয় করেছিলেন মার্কিন অভিনেতা জেমি ফক্স।

আর এবার টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান’ সিরিজের তৃতীয় পর্বে আবার ভিলেনের চরিত্র রূপ দিতে যাচ্ছেন অস্কার জয়ী এই অভিনেতা। অনেকেই মনে করছেন আগের সিরিজের কাহিনির সঙ্গে বর্তমান সিরিজের একটা মিশ্রণ ঘটানোর জন্যই ফক্সকে আবার নিয়ে আসা হচ্ছে।

মার্ভেল স্টুডিও এই বিষয়ে কোনো বিবৃতি না দিলেও, জেমি ফক্সের ইন্সটাগ্রামের পোস্ট থেকে দি হলিউড রিপোর্টার ডটকম জানায়, জেমি ফক্স আবারও ‘ইলেক্ট্রো’ হতে যাচ্ছেন।

ইন্সটাগ্রামে জেমি ফক্স লেখেন, “আমি এবারের ছবিতে নীল রংয়ের নয় বরং হাজারগুণ বেশি খারাপ ভিলেন হতে যাচ্ছি।” যদিও পরে তিনি এই পোস্ট মুছে দেন। স্পাইডার-ম্যানের পুরানো সিরিজ থেকে অভিনেতা নিয়ে নতুন সিরিজে একই চরিত্রে অভিনয় করানোর বিষয়টা মার্ভেল স্টুডিওর জন্য নতুন নয়।

যেমন- টবি ম্যাগগুয়ার অভিনীত স্পাইডার-ম্যান ছবিতে দি ডেইলি বিউগল পত্রিকার সম্পাদক জে.জোনাহ জেমিসনের ভূমিকায় অভিনয় করা জে.কে সিমোন্সকে আবারও একই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টম হল্যান্ডের স্পাইডার-ম্যান ছবির তৃতীয় কিস্তিতে।

আর সেটার আভাসও পাওয়া গিয়েছে ‘ফার ফ্রম হোম’ ছবির ‘পোস্ট ক্রেডিট’ দৃশ্যে। ‘হোমকামিং’ এবং ‘ফার ফ্রম হোম’ ছবির পরিচালক জন ওয়াটস এবারও টম হল্যান্ডের স্পাইডার-ম্যান ছবির তৃতীয় পর্ব পরিচালনা করছেন। শরতের পরে আটলান্টায় ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এই ছবির মুক্তির তারিখ ঠিক করা আছে ২০২১ সালে ডিসেম্বরে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading