রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৩২

রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলায় শিশু (৮) ধর্ষণের অভিযোগে শাহ জালাল (৩৫) নামে এক যুবককে শনিবার (০৩ অক্টোবর) গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি বাসাবাড়িতে কাজ করেন। আর তার স্বামী গার্মেন্টসে কাজ করেন। এ কারণে তাদের দুজনকেই বাসার বাইরে থাকতে হয়। ওই শিশুকে ভুলিয়ে ভালিয়ে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন জালাল। এর আগেও কয়েকবার ওই শিশুকে ধর্ষণ করেছেন তিনি।

এ ঘটনায় শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। পরে থানা পুলিশ শাহ জালালকে গ্রেফতার করে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, প্রথমে আমরা ভুক্তভোগীর মায়ের কাছে ঘটনাটি শুনি। বাবা-মা বাসায় না থাকায় ছোট বাচ্চাটিকে ভুলিয়ে ভালিয়ে ছাদে নিয়ে ধর্ষণ করেন জালাল। তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading