বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ প্রায় আড়াই কোটি মানুষ

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ প্রায় আড়াই কোটি মানুষ

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:১৫

রবিবার (০৪ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ৩ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৪৯২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৭১১ জন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্যে এ কথা জানা গেছে।

জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৩১ হাজার ৫৭৬ জনে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৩ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯ হাজার ৩৩৫ জনে। সুস্থ হয়েছেন ২৮ লাখেরও অধিক মানুষ।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৬৪ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ৮৪২ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখেরও বেশি মানুষ।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৮০ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন এক লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৪৩ লাখের বেশি রোগী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading