নারী ও শিশু নির্যাতন : ‘পরিবার থেকে সচেতনতামূলক কার্যক্রম নিতে হবে’

নারী ও শিশু নির্যাতন : ‘পরিবার থেকে সচেতনতামূলক কার্যক্রম নিতে হবে’

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৫৫

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে পরিবার থেকে সচেতনতামূলক কার্যক্রম নিতে হবে । বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রবিবার (০৪ অক্টোবর) তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “এই নির্যাতনগুলো বন্ধ করতে হলে প্রথমে পরিবার থেকে সচেতন থাকতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। “সেখানে পরিবারও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সবার এখানে সজাগ হতে হবে, সচেতন হতে হবে যাতে নির্যাতনকারী রেহাই না পায়।” সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও সরকারের সমালোচনা করা হচ্ছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক কার্যক্রম নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন আমাদের আছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে, ১০৯ নম্বরে কাজ চলছে।

“এর বাইরেও কিন্তু আমরা যখন কোথাও কোনো নারী নির্যাতনের কথা শুনি তখনই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করি। প্রত্যেক জেলা ও উপজেলায় আমাদের অফিস আছে, কর্মকর্তা আছেন। তারা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কাজ করছেন।”

নারী নির্যাতনের ঘটনাগুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ‘খুবই তৎপর’ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, গত কিছুদিনের ভেতর যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতনকারীদের ‘সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে’ মামলা নিয়েছে।

এমসি কলেজের ছাত্রাবাসে এক নারীকে ধর্ষণের ঘটনার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যক্রম দেখা যায়নি বলে একজন সাংবাদিক প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে ইন্দিরা বলেন, “এটা নয় যে এমসি কলেজে ঘটনা ঘটেছে আর মন্ত্রী এসে সাংবাদিক সম্মেলন করবে। অনেক জায়গায় আমরা এসপি, ডিসিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করি।

“থানা ও জেলা পর্যায়ে যে কর্মকর্তারা আছেন, তারা কিন্তু সরাসরি নির্যাতিতদের বাড়ি গিয়ে আলাপ-আলোচনা করছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। তাদের অনেক চিঠিপত্র দিচ্ছি। “সাংবাদিক সম্মেলনে দেখলেন না কিংবা পত্রিকায় একটা স্টেটমেন্ট দিলাম না সেজন্য মন্ত্রণালয় বসে আছে এটা বোধহয় ঠিক না।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading