লালমাটিয়ায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

লালমাটিয়ায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:১৫

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার একটি তিন তলা বাসার ছাদ থেকে পড়ে রবিবার (০৪ অক্টোবর) রোকেয়া নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

গৃহকর্তা জহিরুল ইসলাম জানান, প্রায় দুই বছর ধরে রোকেয়া তাদের বাসায় গৃহকর্মীর কাজ করতো। রবিবার সকালে সবাই ঘুমে থাকা অবস্থায় সে তিন তলা বাসার ছাদে কাপড় মেলতে যায়। অসাবধানতা বসত ছাদ থেকে পড়ে যায়। পরে ঢামেকে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃতের বোন সোলেমা জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাতিরগাও গ্রামে। বাবার নাম কেরামত আলী। চার বোন এক ভাইয়ের সে দ্বিতীয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading