লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:০৭
রবিবার (০৪ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৫ লাখ টাকার। আর ২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রাক ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কাট্টালী টেক্সটাইল ও রূপালী ইন্স্যুরেন্স।

