বেগমগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানী: বাদল-দেলোয়ার গ্রেফতার

বেগমগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানী: বাদল-দেলোয়ার গ্রেফতার

উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:২৫

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি ঘটনায় করা মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আর দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (০৫ অক্টোবর) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. ক. আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, বিশেষ অভিযান পরিচালনা করে তাদের দু’জনকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার অপর দুই আসামিরা হলো- মো. রহিম (২৫) ও মো. রহমত উল্যাহ (৩৮)।

জানা গেছে, রহিমের বাড়ি একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামে। তার বাবার নাম শেখ আহম্মদ দুলাল। রহমত উল্যাহর বাড়ি একই গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে নির্মমভাবে শারিরীক নির্যাতন করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading