সাতসকালে সাভারে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সাতসকালে সাভারে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৪০

সাভারে পিকআপ ভ্যানের ধাক্কায় সোমবার (০৫ অক্টোবর) সকালে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরতর আহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর আলম (৩৫) সাভার পৌর এলাকার আবুল কাশেম সাধুর ছেলে এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। নিহতের দুই শিশু সন্তান রয়েছে।

জানা গেছে, সোমবার সকালে জাহাঙ্গীর আলম তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলে করে চারাবাগ এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে কলমা বাসষ্ট্যান্ডের নিকট কাছে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দু’জনই সড়কে ছিটকে পড়েন।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। তার সাথে থাকা অপরজনের অবস্থাও গুরতর।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading