হবিগঞ্জে গণপিটুনিতে ‘গরু চোর’ নিহত

হবিগঞ্জে গণপিটুনিতে ‘গরু চোর’ নিহত

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:১৭

গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় হবিগঞ্জের মাধবপুরে মাসুম মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

সোমবার (০৫ অক্টোবর) ভোরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। পরে বিকেলে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মাসুম মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের আবুল কাশেম বক্করের ছেলে।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, সোমবার ওই গ্রামের মতিউর রহমানের ঘর থেকে একদল চোর গরু চুরি করে। এ সময় গৃহকর্তার স্ত্রী টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী ধাওয়া করে মাসুম মিয়াকে আটক করে গণপিটুনি দেন।

খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading