ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০২ জুন) ২০২৬, আপডেট ২১:০০

ব্যাটারিচালিত রিকশা ধাপে ধাপে মহানগর এলাকার বাইরে স্থানান্তরের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে একদিকে যেমন নতুন করে বেকারত্ব সৃষ্টি হবে না, অন্যদিকে ট্রাফিক ব্যবস্থারও উন্নতি হবে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ঢাকার যানজট নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে, তখন রাজধানীতে বিপুল সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে। তবে মানবিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় রাতারাতি এসব যানবাহন উচ্ছেদ করা সম্ভব নয়।

তিনি জানান, দেশে বিপুলসংখ্যক মানুষ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাই তাদের বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে না। সরকার এমন একটি সমাধানের পথে এগোতে চায়, যাতে চালকদের জীবিকা ক্ষতিগ্রস্ত না হয় এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাও স্বাভাবিক রাখা যায়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading