ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৫০
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মানববন্ধন করেন তারা।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়া উজ্জ্বল দাস চিনু, অমিতাভ গোস্বামী নিলয়, শাহরিয়ার স্বপন ও সুমা ঘোষসহ অনেকে বক্তব্য দেন।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া বক্তব্যে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা। -ইউএনবি

