যৌন হয়রানির বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভ

যৌন হয়রানির বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৩০

দেশব্যাপী যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসময় আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার পূবালী চত্ত্বরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন।

বক্তারা বলেন, নোয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানির ন্যাক্কারজনক ঘটনা ও সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নারীদের ওপর সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্রুত বিচার কার্যকর করা হচ্ছে না বলে যৌন হয়রানির মতো অপরাধগুলো এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

এ বিক্ষোভে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading