পুঁজিবাজারে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৪৫

মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

তবে ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১০৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে। ডিএসইতে এদিন এক হাজার ৬৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৩৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading