ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার

ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫৫

মঙ্গলবার (০৬ অক্টোবর) সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর ৫৮ লাখ ৫৩ হাজার ৭৩৫টি শেয়ার ৭০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৫ কোটি ৩০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৮০ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৬২ লাখ টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া ওয়ালটনের ৬৩ লাখ ৮৯ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৭ লাখ ৬৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৮০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৭৯ লাখ ৬৪ হাজার টাকার, সিমটেক্সের ৪৮ লাখ ১৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটােইলের ৬ লাখ ৪৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৯ লাখ ৬৭ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২৩ লাখ ৩ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮৩ লাখ ২০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫০ লাখ ১৯ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ২৭ হাজার টাকার, ইনটেকের ১৫ লাখ ৬৫ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৩৭ লাখ টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৪৮ লাখ ৭৫ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টুর ১০ লাখ ২৮ হাজার টাকার, গ্রামীণফোনের ৫০ লাখ ৫৬ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৭৪ লাখ ২৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬৭ লাখ টাকার, আমান ফিডের ৫ লাখ ১০ হাজার টাকার এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading