রকব্যান্ড ভ্যান হ্যালেনের গিটারিস্ট ক্যান্সারে মারা গেছেন

রকব্যান্ড ভ্যান হ্যালেনের গিটারিস্ট ক্যান্সারে মারা গেছেন

উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৫৭

জনপ্রিয় রক ব্যান্ড ভ্যান হ্যালেনের সহ-প্রতিষ্ঠাতা এবং গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ডাচ-আমেরিকান এ শিল্পী গলার ক্যান্সারের কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলে তার ছেলে জানিয়েছেন।

ভ্যান হ্যালেনের পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি বার্তা সংস্থা এপিকে জানান, রকার ভ্যান হ্যালেন ক্যান্সারের কারণেই মঙ্গলবার (০৬ অক্টোবর) মারা গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ওই ব্যক্তি তার পরিচয় প্রকাশ করতে চাননি।

এদিকে, ভ্যান হ্যালেনের ছেলে ওল্ফগ্যাং সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লিখেন, ‘আমার বাবা ছিলেন সবচেয়ে ভালো বাবা। প্রতি মূহুর্তে আমি তার সাথে মঞ্চ ও মঞ্চের বাইরে সব মজার ঘটনাগুলো শেয়ার করতাম।’

ভ্যান হ্যালেনের পুত্র ওল্ফগ্যাং এবং তার স্ত্রী জেনি লিসজেউস্কিকে রেখে গেছেন। লিসজেউস্কিকে ২০০৯ সালে বিয়ে করেছিলেন গিটারিস্ট ভ্যান হ্যালেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading