শপথ নিলেন পাবনার এমপি নুরুজ্জামান

শপথ নিলেন পাবনার এমপি নুরুজ্জামান

উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:০৫

পাবনা-৪ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের মো. নুরুজ্জামান বিশ্বাস আইন প্রণেতা হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নুরুজ্জমান বিশ্বাসকে শপথ পড়ান।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মারা গেলে পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া আসনটি শূন্য হয়। মহামারীর কারণে সেখানে উপনির্বাচন হয় কয়েক মাস পরে।

২৬ সেপ্টেম্বরের ওই ভোটে আওয়ামী লীগের নৌকার পার্থী নুরুজ্জামান ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বিএনপির হাবিবুর রহমান হাবিব পান ৫ হাজার ৫৭৬ ভোট।

শপথের পর নুরুজ্জামান বিশ্বাস রেওয়াজ অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী রোকেয়া জামানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সাধারণত দুই-এক জনের শপথ অনুষ্ঠান স্পিকারের নিজ অফিসেই হয়। তবে করোনাভাইরাস মাহমারীর মধ্যে সামাজিক দূরত্ব রক্ষার জন্য শপথ কক্ষেই নুরুজ্জামানের শপথের আয়োজন করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading