মার্কিন কবি লুইস গ্লিক পেলেন সাহিত্যের নোবেল

মার্কিন কবি লুইস গ্লিক পেলেন সাহিত্যের নোবেল

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:৫৮

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লিক, যার দ্ব্যর্থহীন কাব্য ভাষার নিরলঙ্কার সৌন্দর্য ব্যক্তির অস্তিত্বকে সার্বজনীনতায় পৌঁছে দেয় বলে মনে করছে নোবেল কমিটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে নোবেল বিজয়ী ১১৭তম লেখক হিসেবে লুইস গ্লিকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

যৌন কেলেঙ্কারির জেরে ২০১৮ সালে বিরতি দিয়ে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি গতবছর দুইবারের নোবেলজয়ীর নাম ঘোষণা করে। পোলিশ লেখক ওলগা টোকারচুক ও অস্ট্রিয়ার পেটার হান্টক্যর সেই পুরস্কার পান।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়। শুক্রবার শান্তি এবং আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading