আশুলিয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

আশুলিয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সাভার প্রতিনিধি | উত্তরদক্ষিণ
ঢাকা: শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৩৬

গার্মেন্টস শ্রমিকসহ দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান।

বক্তারা এসময় ‘গার্মেন্টস শ্রমিকসহ নারী নির্যাতন ও গণধর্ষণ দেশে মহামারী আকার ধারণ করেছে’ বলে উল্লেখ করে, দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা কমিটির , মোঃ ইউসুফ শেখ, গোলাপ মিয়া, শাহিন রেজাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading