ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত

ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত

খাইরুল ইসলাম নিরব | উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:১৪

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এই স্লোগানে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত ব্যনার্জী, মেভেন এর সভাপতি আকরাম হোসেনসহ প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ।

ডিম দিবস পালন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন অফ ভেটেরিনারি নিউট্রিশন এন্ড প্রিমিক্স, পোল্ট্রি এ্যাসোসিয়েশন ও ভেট এক্সিকিউটিভ।

এসময় শহরের পোষ্ট অফিস মোড়, আরাপপুরসহ বিভিন্ন স্থানে মানুষের মাঝে দেড় হাজার সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading