পীরগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত

পীরগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত

আজম রেহমান | উত্তরদক্ষিণ
ঠাকুরগাঁও: শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:০৪

‘প্রতিদিন ডিম খাই-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (০৯ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ তাদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে।

সভা ডিম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.অমল কুমার রায়, এনএটিপি প্রকল্পের সম্প্রসারন কর্মকর্তা ডা.মনোরঞ্জন রায়, এলডিডিপি’র সম্প্রসারন কর্মকর্তা পলি সারমিন, উপসহকারী কর্মকর্তা যথাক্রমে মো.নুরুজ্জামান, মো.আহসান হাবিব, মো.মোকাররম হোসেন, সিসিটি ফেরদৌসী বেগম, ভিএফএ অমুল্য রায়, সহায়ক সুরেশ চন্দ্র রায়, মিরাজ ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম রাজা প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading