ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫০
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার তার কোভিড-১৯ পরীক্ষা পজেটিভ আসার পর কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
এই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ ট্যান্ডন কলকাতার সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) জানায়, ফেলুদা খ্যাত এই বর্ষীয়ান অভিনেতার শরীর ভালো হয়ে উঠছে। তিনি বলেন, “বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আরও তিন-চারদিন হয়ত হাসপাতালে থাকতে হতে পারে।”
করোনাভাইরাস মহামারীর কারণে অন্যান্য সব শিল্পের মতো কলকাতার চলচ্চিত্র শিল্পের কাজ বন্ধ থাকার পর নতুন করে কাজ শুরু হওয়াতে সৌমিত্রের ওপর নির্মিত একটি তথ্যচিত্রে কাজ করছিলেন। সবরকম নিয়ম স্বাস্থ্যবিধি মেনে চলার পরও তিনি কোভিড-১৯’য়ে আক্রান্ত হন।
মহামারীর শুরুর আগে তিনি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ ছবির কাজ শেষ করেন।

