নবাবগঞ্জের সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

নবাবগঞ্জের সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ২০:০২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাণ কোম্পানির কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার টিকরপুর চক এলাকায় এন-মল্লিক পাম্পের সামনে আঞ্চলিক প্রধান সড়কের মোড়ে শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানিয়েছেন।

নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বলতে পারেনি পুলিশ। নির্ঝর ও সাগর নামে দুই তরুণ ঘটনার প্রত্যক্ষদর্শী জানিয়ে বলেন, নবাবগঞ্জের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই লোক। এ সময় প্রাণ কেম্পানির কভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

ওসি সিরাজুল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading