করোনাভাইরাস: দেশে আরও ২৩ মৃত্যু, আক্রান্ত ১২০৩

করোনাভাইরাস: দেশে আরও ২৩ মৃত্যু, আক্রান্ত ১২০৩

উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫৮

দেশে করোনাভাইরাসে এক দিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২০৩ জন। শনিবার (১০ অক্টোবর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দেশে কোভিড-১৯ সংক্রমণের হালনাগাদ তথ্য তুলে ধরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৬৭৩টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৫৯টি। এখন পর্যন্ত ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ২০৩ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ০৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ২৯ শতাংশ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৬৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন রয়েছেন। ২৩ জনই মারা গেছেন হাসপাতালে। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১০২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ২৪২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৬৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৯ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৩ হাজার ৩৯ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৫৫৩ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৭০০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬৮১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৭৩৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৫৩ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading