রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৭৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৭৫

উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:৩৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ৭ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading