বসানো হলো ৩২ নম্বর স্প্যান: পদ্মা সেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান

বসানো হলো ৩২ নম্বর স্প্যান: পদ্মা সেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান

উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:১৩

বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে মূল সেতু দৃশ্যমান হয়েছে ৪৮শ’ মিটার বা প্রায় ৫ কিলোমিটার। সব প্রতিকূলতা কাটিয়ে রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় স্প্যানটি ৪ ও ৫ নং পিলারের ওপর বসানো হয়।

স্প্যানটি গতকাল শনিবার (১০ অক্টোবর ) বসানোর কথা ছিল। কিন্তু দিনভর চেষ্টা করেও প্রবল স্রোতের কারণে বসাতে পারেননি তারা। তারও আগে গত ২৪ জুন বসানোর কথা ছিল ৩২তম স্প্যান। সে সময় বন্যায় পদ্মায় পানি বেশি ও স্রোত আরও বেশি থাকায় তা পিছিয়ে যায়। সর্বশেষ ৩১ নম্বর স্প্যানটি বসানো হয় গত ১০ জুন।

প্রকৌশলী কাদের বলেন, ৩২তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে মূল সেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান হয়েছে। রবিবার সকাল ৭টায় স্প্যানটি স্থাপানের কাজ শুরু হয়। শেষ হয় সাড়ে ৯টায়। মোট ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল এই সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। ৩০ হাজার কোটি টাকার সেতুর ওপর দিয়ে একই সঙ্গে ট্রেনও চলবে। দেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading