রিজেন্টের চেয়ারম্যান ৪ দিনের রিমান্ডে

রিজেন্টের চেয়ারম্যান ৪ দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৪৬

চট্টগ্রামে অর্থ আত্মসাত ও প্রতারণার দায়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট-৩ শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

আদালতে সাহেদকে গ্রেপ্তার দেখানোর পর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসআই মোস্তাফিজুর রহমান জানান, সাহেদের বিরুদ্ধে নগদ ৩২ লাখ টাকা ও চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে গত ১৩ জুলাই মামলা হয়। চট্টগ্রামের মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে তার চাচাতো ভাই মো. সাইফুদ্দিন মহসীন ডবলমুরিং থানায় মামলা করেন। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সাহেদ টাকাগুলো হাতিয়ে নেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading