অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মেলাতে পারেনি পুঁজিবাজার: ডিএসই চেয়ারম্যান

অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মেলাতে পারেনি পুঁজিবাজার: ডিএসই চেয়ারম্যান

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৩০

অর্থনৈতিক উন্নয়নের সাথে পুঁজিবাজার তাল মেলাতে পারেনি বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান।

রবিবার (১১ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত “ব্রোকার সার্ভিস অ্যান্ড ইনভেস্টরস রাইট” শীর্ষক সমাপনী ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষি, গার্মেন্টস এবং প্রবাসী ভাইদের উপার্জিত অর্থ অনেক বড় ভূমিকা রেখেছে। এই খাতগুলোরও উন্নয়ন সাধিত হয়েছে। তবে গত দেড় দশকে অর্থনৈতিক প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।

মো. ইউনুছুর রহমান বলেন, আমাদের আর্থিক খাতের ৪টি প্রধান শাখা রয়েছে। এগুলো হলো ব্যাংক, পুঁজিবাজার, বীমা ও ক্ষুদ্রঋণ শাখা। আমাদের সমমনা দেশগুলোর মধ্যে ব্যাংকের অবস্থা কিছুটা ভালো। কিন্তু পুঁজিবাজার ও বীমার অবস্থা সেভাবে উন্নতি হয়নি। আর ক্ষুদ্রঋণটা আমাদের দেশ ছাড়া অন্য দেশে নাই।

তিনি বলেন, বাংলাদেশ কোনো লক্ষ্যহীন দেশ নয়। সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ চলছে। এ জন্য ২০২১, ২০৩০ এবং ২০৪১ সালে বাংলাদেশ কোথায় যাবে তার প্রেক্ষিত পরিকল্পনা করা আছে। ২০৩০/২০৪১ এ মার্কেট জিডিপি কতো হবে তা তার্গেট করতে হবে। এভাবে তার্গেট করতে পারলে পুঁজিবাজার এগিয়ে যাবে।

বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর মার্কেটে জিডিপির অবদান বেড়েছে। আগে ১২ শতাংশ ছিলো। তবে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর ২ শতাংশ বেড়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রোকার হাউসের সেবাসমূহ ও বিনিয়োগকারীর অধিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামছুদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক মো.সাইফুর রহমান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading