হ্যান্ড স্যানিটাইজারে মিথানল: এসিআইকে জরিমানা

হ্যান্ড স্যানিটাইজারে মিথানল: এসিআইকে জরিমানা

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৫৭

এসিআইয়ের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়ায় ওই কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এসিআইকে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গতকাল রবিবার রাতে মিরপুর-১ নম্বরের ঈদগাহ মাঠের পাশে এসিআইয়ের ডিপোতে অভিযান চালিয়ে তিনটি ব্যাচে আনুমানিক ৩৫ হাজার ‘স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে’ মিথানলের উপস্থিতি পান তারা।
“অভিযানে ওই ডিপোতে থাকা ২০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে। বাকি যা আছে, ৪৮ ঘণ্টার মধ্যে বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে।”

ওই নির্দেশনার ভিত্তিতে এসিআই ইতোমধ্যে বাজার থেকে ওই তিনটি ব্যাচের ‘স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার’ প্রত্যাহার করে নিতে শুরু করেছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে গত ৪ অক্টোবর গাজীপুরে এসিআইয়ের একটি ডিপোতে অভিযান চালিয়েও স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে মিথানল পেয়েছিল র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সারওয়ার আলম বলেন, “ওই কোম্পানির অন্য কোনো প্রডাক্টে সমস্যা নেই। তারা বলেছে, পুরান ঢাকা থেকে কাঁচামাল কেনার সময় ভুলবশত মিথানলের একটি ড্রাম থেকে এই ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে সরাসরি এসিআই লিমিটেডের কারও বক্তব্য জানতে পারেনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading