অর্থনীতিতে নোবেল ‘অকশন থিওরির’ গবেষণায়

অর্থনীতিতে নোবেল ‘অকশন থিওরির’ গবেষণায়

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:২১

নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য অর্থনীতিতে ২০২০ সালের নোবেল পুরস্কার জিতেছেন দুইমার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রোম এবং রবার্ট উইলসন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার (১২ অক্টোবর) বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইটের এক টুইটে বলা হয়েছে, “নিলাম সবখানেই আছে এবং আমাদের প্রাত্যহিক জীবনেও এর প্রভাব আছে।” “এবারের পুরস্কার জয়ী দুই অর্থনীতিবিদ নিলাম তত্ত্বের যে উন্নতি ঘটিয়েছেন এবং নতুন যে নিলাম পদ্ধতি আবিষ্কার করেছেন তাতে বিশ্বজুড়ে ক্রেতা, বিক্রেতা এবং করদাতারা উপকৃত হয়েছেন।”

অর্থনীতিতে নোবেলের মধ্য দিয়ে এ বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি ও সাহিত্য মিলিয়ে ছয়টি ক্ষেত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হল। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading