ঢাকা-মাওয়া মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৩৭

ঢাকা-মাওয়া সড়কের মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসুমতি ও প্রচেষ্টা নামের দুই বাসের মুখমুখি সংঘর্ষে দুই জনের মৃত‌্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৪টার দিকে মহাসড়কের চন্দেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বসুমতি বাসের চালক বাদশা ও বাসযাত্রী হেনা বেগম (৬০)। নিহত হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিলউদ্দিনের স্ত্রী। এছাড়া অস্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জের মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) হিলাল উদ্দিন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালে শিমুলিয়াঘাট থেকে ‘বসুমতি’ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। চন্দ্রের বাড়ি এলাকায় পৌঁছালে বিতরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী ‘প্রচেষ্টা’ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামের এক যাত্রী মারা যান। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো বলে জানান টিআই হিলাল উদ্দিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading