বলিভিয়ার বিপক্ষে নেই দিবালা

বলিভিয়ার বিপক্ষে নেই দিবালা

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:০৬

বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে পাওলো দিবালাকে পাচ্ছে না আর্জেন্টিনা। পেটের সমস্যার কারণে দল থেকে ছিটকে গেছেন ইউভেন্তুসের এই তারকা ফরোয়ার্ড। আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল টুইটার পেইজে সোমবার (১২ অক্টোবর) জানানো হয়, দলের সঙ্গে বলিভিয়া যাচ্ছেন না দিবালা।

কাতার বিশ্বকাপ বাছাইয়ে গত শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে একুয়েডরকে লিওনেল মেসির একমাত্র গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে যদিও দিবালাকে খেলাননি কোচ লিওনেল স্কালোনি। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত দুইটায় বলিভিয়ার মাঠে খেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading