মিরপুরে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:০৮
ঢাকার মিরপুরের কালশীতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পারওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে ১২টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, কালশীর বাউনিয়াবাদ মাঠের পাশে ওই টিনশেড প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন রোজিনা।

