নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৩১

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা অফিস আদেশে উল্লেখ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ আদেশ পাওয়ার পরপরই তা বস্তবায়ন করতে বলা হয়েছে; হারুন আজ (মঙ্গলবার) বিকালের মধ্যে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা জানান, ডিআইজি অফিস থেকে পাঠানো পত্রে ওসি হারুনুর রশিদ চৌধুরীকে বর্তমান কর্মস্থল থেকে চট্টগ্রাম ডিআইজি অফিসে যোগদান করতে বলা হয়।

গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ৩৫ বছর বয়সী ওই গৃহবধূর বাড়িতে ঢুকে একদল যুবক তাকে বিবস্ত্র করে শারীরিকভাবে নির্যাতন চালায় এবং তার ভিডিও ধারণ করে। একমাস পর ৪ অক্টোবর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় ওই নারী বাদী হয়ে রবিবার রাতে নয়জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন- বাদল, মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে।

একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ওসি হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ বিষয়ে আদেশে কিছু লেখা নেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading