বিদ্যমান সমস্যা দূর করতে বাংলাদেশ-ইন্ডিয়া ঐক্যমত

বিদ্যমান সমস্যা দূর করতে বাংলাদেশ-ইন্ডিয়া ঐক্যমত

উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৫৭

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো দূর করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র সচিবের সাথে ইন্ডিয়ান হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয়ে এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
আলোচনায় তারা চলতি বছরেই যৌথ নদী কমিশনের বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে এয়ার ট্রাভেলের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে একজন মেডিকেল রোগীর সাথে একজন অ্যাটেনডেন্ট ইন্ডিয়ায় যেতে পারেন। ভবিষ্যতে একজন রোগীর সাথে যেন দুজন অ্যাটেনডেন্ট যেতে পারেন, বাংলাদেশের এমন অনুরোধে ইন্ডিয়া সম্মত হয়েছে।

বাণিজ্য ঘাটতি দূরীকরণ এবং সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারও আলোচনায় উঠে আসে এবং উভয়পক্ষ এসব বিষয় দ্রুত সমাধানের বিষয়ে একমত হন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading