সাবেক প্রেমিকার ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর গ্রেফতার

সাবেক প্রেমিকার ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বর গ্রেফতার

উত্তরদক্ষিণ | শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৫৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ইসতিয়াক আহমেদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ইসতিয়াক আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

জানা যায়, ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকার সম্পর্কে বেয়াইন ওই তরুণীর সঙ্গে ইসতিয়াক আহমেদের চার বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। তারা একে অপরকে বিয়ে করার ইচ্ছে পোষণ করলে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি। তবে ইসতিয়াকের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ইসতিয়াক নানা টালবাহানা করে অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেন। একপর্যায়ে গত ১৪ অক্টোবর ওই তরুণী জানতে পারেন ইসতিয়াক অন্যত্র বিয়ে করছেন। পরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার ইসতিয়াকের গায়ে হলুদ ও শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে পুলিশ তাকে গ্রেফতার করে।

ইসতিয়াকের দাবি, ওই তরুণী তার সম্পর্কে বেয়াইন হন। তার সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তিন বছরে প্রেমিকার নিজ বাসায় উভয়ের সম্মতিতে দুইবার শারীরিক মেলামেশা হয়। তিনি তাদের সম্পর্কের বিষয়টি বাবা-মাকে জানান। কিন্তু বিষয়টি তার বাবা-মা মেনে নিতে অস্বীকার করেন এবং তার অন্যত্র বিয়ে ঠিক করেন। বিষয়টি তিনি তার প্রেমিকাকে অবগত করেন। তারপরও প্রেমিকা ধর্ষণের অভিযোগে এনে তাকে গ্রেফতার করালেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ইসতিয়াককে গ্রেফতার করেছে। প্রেমিকাকে ধর্ষণের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading