অসুস্থ অভিনেতার পাশে সালমান খান

অসুস্থ অভিনেতার পাশে সালমান খান

উত্তরদক্ষিণ | শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৫৪

চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া অসুস্থ অভিনেতা ফারাজ খানের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান।

শুক্রবার (১৬ অক্টোবর) অসুস্থ অভিনেতার পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, ফারাজের চিকিৎসার ২৫ লাখ রুপি (৩৫ হাজার ডলার) বকেয়া বিল পরিশোধ করেছেন সালমান।

পরিবারটি সৃষ্টিকর্তার কাছে সালমানের জন্য আশীর্বাদ এবং দীর্ঘায়ু জীবন কামনা করেছেন।

হিন্দি সিনেমা ও সিরিয়ালের একসময়ের অভিনেতা ফারাজ (৬০) ভারতের দক্ষিণের শহর বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই করছেন।

সপ্তাহের শুরুতে ফারাজের ভাই ফাহমান জানিয়েছিলেন, বুক ও মস্তিষ্কের সংক্রমণে ভুগছেন এই অভিনেতা এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তারও আবেদন জানিয়েছেন।

ফাহমান বলেন, ‘বিপদ থেকে তাকে রক্ষার জন্য ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছেন। তবে এর জন্য আরও ৭ থেকে ১০ দিন তার বিশেষ যত্নের প্রয়োজন হবে। এতে প্রায় ২৫ লাখ রুপি খরচ হবে। যা আমাদের জন্য অনেক বেশি।’

ফারাজ ও ফাহমান প্রয়াত অভিনেতা ইউসুফ খানের ছেলে। অমিতাভ বচ্চন অভিনীত অ্যাকশন-মিউজিকেল থ্রিলার ছবি ওমর আকবর অ্যান্থনির জেবিসকো হিসেবে বেশি পরিচিত ছিলেন তিনি।

ফারেব ও পৃথিবীর মতো ব্লকবাস্টারসহ বলিউডের অনেক ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ফারাজ। রাত হোন কো হ্যায় ও সিন্দোর তেরে নাম কা-র মতো টিভি শোতেও অভিনয় করেছেন এ অভিনেতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading