সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স

উত্তরদক্ষিণ | শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৫৫

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৯২৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৩৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা। আর তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড-এর ৬৮ লাখ ৯৭ হাজার ৩৩২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো), বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড, সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইডন্সুরন্স কোম্পানি লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading